ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায়

দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:১৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:১৯:৪১ অপরাহ্ন
দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
পটুয়াখালীর দুমকীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পায়রা টোল প্লাজার পশ্চিম পাশে খান বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ও তার পরিবারের সূত্রে জানা গেছে, সোম বিকেলে ফুফুর বাড়িতে যাওয়ার পথে শিশুটিকে খাবার ও আর্থিক প্রলোভন দেখিয়ে পাশের একটি ভিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন দেলোয়ার। এতে শিশুটি বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়ার পাশাপাশি তার জামা ছিঁড়ে ফেলা হয়।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এ নিয়ে স্থানীয় শিপন শরীফ, রাজীব, শহিদুল, সরোয়ার আকনসহ কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে তারা ব্যর্থ হলে ভুক্তভোগী শিশু তার স্বজনদের নিয়ে রাত ৩টার দিকে দুমকী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করে।

অভিযোগ পাওয়ার পর ওই রাতেই পুলিশ অভিযুক্ত দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে দুমকী থানায় মামলা দায়ের করেন।

তবে অভিযুক্ত দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেই তার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি। 

দেলোয়ার বলেন, ৫ আগস্টের পর আমার দোকানে হামলা করা হয়েছিল। দীর্ঘদিন পর আবার দোকানের ব্যবসা শুরু করার পর আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ভুক্তভোগীর মা রাত ৩টার দিকে থানায় এসে অভিযোগ দিলে ওই রাতেই অভিযুক্তকে আটক করা হয়। সকালে শিশুটির মা মামলা দায়ের করায় আসামিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮