ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’ ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২ চা পানের কিছু ভুলে বিপজ্জনক প্রভাব পড়তে পারে শরীরে! হাসপাতালে ছেলের জন্ম দিলেন স্ত্রী, খরচ জোগাতে না পেরে ভয়াবহ সিদ্ধান্ত নিলেন হালিম আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা বাবুর সঙ্গে আবাসিক হোটেল উঠেই নানা আবদার শুরু ফাতেমার, অতঃপর... ইরানের বিমানকে অবতরণ করতে দিলেই পদক্ষেপ! হুঁশিয়ারি আমেরিকার জলবায়ু সংকট বুঝি, সহনশীল শহরের স্বপ্ন দেখি, চোখে দেখা শহর, মনে আকা শহর বিষয়ক রচনা প্রতিযোগিতা মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড পুঠিয়ায় বানেশ্বর ইউনিয়নে বিএনপির নির্বাচন সমন্বয় ও প্রচারণা সভা আরকান বা নামাজের ছেফত ছয়টি! জনবল ও এক্স-রে সেবা সংকটে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:২৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:২৩:৫৭ অপরাহ্ন
মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক চার্জারভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস একটি চার্জারভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানচালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত