ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’ ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২ চা পানের কিছু ভুলে বিপজ্জনক প্রভাব পড়তে পারে শরীরে! হাসপাতালে ছেলের জন্ম দিলেন স্ত্রী, খরচ জোগাতে না পেরে ভয়াবহ সিদ্ধান্ত নিলেন হালিম আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:২১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:২১:৫৪ অপরাহ্ন
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দিক-নির্দেশনায় রাজশাহীতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত নগরভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অভিনয় (একক), নৃত্য (একক) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যেই রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।  

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন স্কুল এবং কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় ক ও খ দুটি গ্রুপে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অভিনয় (একক), নৃত্য (একক) এই পাঁচটি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সকাল থেকে নগর ভবনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা নজরুলের গান, কবিতা, সাহিত্য ও সৃষ্টিশীলতার নানা দিক তুলে ধরে প্রতিযোগিতায় অংশ নেয়।

জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ, জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সকালে প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নগরভবনের বিভিন্ন ভেন্যূ পরিদর্শন করেন নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাসিকের সচিব মোঃ সোহেল রানা। এ সময় রাসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনায়েতুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮