ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’ ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২ চা পানের কিছু ভুলে বিপজ্জনক প্রভাব পড়তে পারে শরীরে! হাসপাতালে ছেলের জন্ম দিলেন স্ত্রী, খরচ জোগাতে না পেরে ভয়াবহ সিদ্ধান্ত নিলেন হালিম আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা বাবুর সঙ্গে আবাসিক হোটেল উঠেই নানা আবদার শুরু ফাতেমার, অতঃপর... ইরানের বিমানকে অবতরণ করতে দিলেই পদক্ষেপ! হুঁশিয়ারি আমেরিকার জলবায়ু সংকট বুঝি, সহনশীল শহরের স্বপ্ন দেখি, চোখে দেখা শহর, মনে আকা শহর বিষয়ক রচনা প্রতিযোগিতা মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড পুঠিয়ায় বানেশ্বর ইউনিয়নে বিএনপির নির্বাচন সমন্বয় ও প্রচারণা সভা আরকান বা নামাজের ছেফত ছয়টি! জনবল ও এক্স-রে সেবা সংকটে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:০২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:০২:১২ অপরাহ্ন
নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গরুহাটি এলাকায় একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।

মৃত ব্যক্তির নাম মাহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার  ছাতড়া নিচতানী এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মাহিদুল ইসলাম নিয়মিত মাদক গ্রহণ করতেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের সদস্যদরা খোঁজাখুঁজি করলেও কোন হদিস পাওয়া যায় নি। আজ সকালে স্হানীয়রা পুকুরের মাঝখানে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ পুকুর পাড়ে উঠালে স্হানীয়রা মাহিদুলের মরদেহ বলে সনাক্ত করে।

মাহিদুল ইসলামের স্ত্রী জোসনা বেগম বলেন, 'আমার স্বামীর মাদক গ্রহণের অভ্যাস ছিল। মাদক গ্রহণ করে বাড়ি ফেরার পথে পুকুর পাড় থেকে পুকুরে পড়ে মৃত্যু হতে পারে। আমার স্বামীর সাথে কারও কোন গন্ডগোল বা শত্রুতা ছিল না।'

চন্দননগর ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হুূদা বলেন, মাহিদুল নিয়মিত মাদক গ্রহণ করতো। মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সময় পরিবারের সদস্যরা তাকে বেঁধেও রাখতেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত