ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

​তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:০৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:০৬:৪০ অপরাহ্ন
​তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু ​তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু
রাজশাহীর তানোরে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (​২ জুলাই) দুপুরে উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত ইসমাইল একই গ্রামের মৃত আলমগীর হোসেন ওরফে আলমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল প্রতিদিনের মতো সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। কাজ শেষে দুপুরের দিকে তিনি বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে হঠাৎ করে রাস্তার পাশে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা বিষধর রাসেল ভাইপার সাপ (Russell’s Viper) তার পায়ে কামড় দেয়।এতে তিনি কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন ও দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে একটি মাইক্রোবাসে করে প্রথমে তানোর উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়। নিহত ইসমাইল দুই সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গ্রামে রাসেল ভাইপার সাপের উপস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। তারা এ ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে এলাকায় সাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ংকর বিষধর সাপ হিসেবে পরিচিত। এটি কামড়ালে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে প্রাণহানি ঘটে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি