ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু সংকট বুঝি, সহনশীল শহরের স্বপ্ন দেখি, চোখে দেখা শহর, মনে আকা শহর বিষয়ক রচনা প্রতিযোগিতা মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড পুঠিয়ায় বানেশ্বর ইউনিয়নে বিএনপির নির্বাচন সমন্বয় ও প্রচারণা সভা আরকান বা নামাজের ছেফত ছয়টি! জনবল ও এক্স-রে সেবা সংকটে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ তানোরে বিএনপির কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রাজশাহীর জেলা প্রশাসক এর হাতে পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর গুরুদাসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী গ্রেপ্তার মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তানোরে বিএনপির কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৪:৫৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৪:৫৪:০৮ অপরাহ্ন
তানোরে বিএনপির কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তানোরে বিএনপির কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের বারীগ্রামে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২১সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই কার্যালয়ে আগুন দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয়দের দাবি, গত রাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করে অভিযোগ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন,খবর পেয়ে কলমা ইউপির বিট কর্মকর্তা (এসআই) লাভলুকে ঘটনা স্থল পরিদর্শনে পাঠানো হয়েছে।পরিদর্শন প্রতিবেদন পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

এবিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. আমিনুল বলেন, এটা আওয়ামী দুষ্কৃতকারীদের কাজ। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি করেছেন।

এবিষয়ে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত