ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১১:৩৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১১:৩৫:৫৪ অপরাহ্ন
রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি
রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল। একই সঙ্গে রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি না করতে নিয়মিত সংলাপ ও সমন্বয় বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (২১সেপ্টেম্বর) বিকেলে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাজশাহী রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম।

তিনি বলেন, রাজশাহী রেলস্টেশনে সংঘটিত ঘটনায় দুটি তদন্ত কমিটি কাজ করবে। একটি কমিটি চার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে, অপরটি স্টেশনে সংঘটিত ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জিএম বলেন“রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে আইনগতভাবে বিষয়টি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে ঘটনাটির সঙ্গে শিক্ষার্থীরা জড়িত থাকায় সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সোমবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রেলওয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তারা রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করেন, ফলে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা ব্যাহত হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।ঘটনার পর চার আরএনবি সদস্য আরিফ হোসেন, রোকন উদ্দীন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ বিষয়ে জিএম বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সাময়িক বরখাস্তের সিদ্ধান্তকে কেন্দ্র করে রেলওয়ের শ্রমিক সংগঠনের মধ্যে কিছু অসন্তোষ দেখা দিলেও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

রাজশাহী রেলস্টেশন পরিদর্শনের সময় জিএম ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করার নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের সম্পদ ও যাত্রীসেবার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া হবে।

রেলওয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পর্ক প্রসঙ্গে জিএম আহম্মদ হোসেন মাসুম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো প্রতিষ্ঠানের প্রতিপক্ষ হতে পারেন না। রেলওয়ে ও শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।”তিনি আরও বলেন, কোনো সমস্যা সৃষ্টি হলে তা আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে, যাতে সাধারণ যাত্রীদের ভোগান্তি এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি এড়ানো যায়।

রোববার রাতের ঘটনায় ধূমকেতু এক্সপ্রেসের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় পরদিন সকালেও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন পরিচালনায় প্রভাব পড়ে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সোমবার সকাল থেকে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষের আশা, তদন্ত ও পারস্পরিক সংলাপের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার