ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

নগরীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার; গ্রেফতার অপহরণকারী বিশাল

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন
নগরীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার; গ্রেফতার অপহরণকারী বিশাল নগরীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার; গ্রেফতার অপহরণকারী বিশাল
রাজশাহী নগরীতে ১৩ বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ মামলার মূলহোতা মোঃ বিশাল (২৩), নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১ জুলাই) বিকাল পৌনে ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মোঃ বিশাল, সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে। 

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, অপহৃত স্কুল ছাত্রী রাজশাহী নগরীর কাটাখালী থানার চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়ে। আত্মীয়তার সুবাদে ছাত্রীর বাড়ীতে নিয়মিত যাতায়াত করত আসামী বিশাল। বিভিন্ন সময়ে প্রেমের এবং কু-প্রস্তাব-সহ প্রায়ই উত্যক্ত করত তাকে। এরই ধারাবাহিকতায় গত (২৪ জুন), সকাল ৯টায় স্কুলে যাওয়ার পথে ২/৩ জনের সহযোগিতায় চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে। 
এ ব্যপারে গত (২৬ জুন) কাটাখালী থানায় ছাত্রীর পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশের পাশাপাশি র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার অভিযান শুরু করে। অবশেষে মঙ্গলবার পৌনে ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা-সহ  অপহরণের মূলহোতা বিশালকে গ্রেফতার করা হয়। 

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে কাটাখালী থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড