ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর

বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১১:১২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১১:১২:৩৪ অপরাহ্ন
বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলায় স্ত্রী যুথি খাতুনকে হত্যার চারদিন পর তার স্বামী জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পাশের চারঘাট উপজেলার রাওথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন জহুরুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বুধবার মাঠে কাজ শেষে বাড়ি ফেরেন জহুরুল। এ সময় তাদের দেড় বছর বয়সী সন্তান জায়ান হোসেন কান্নাকাটি করছিল। শিশুটিকে থামানো নিয়ে স্ত্রী যুথি বেগম (৩০) এর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর আগে ঋণের কিস্তির টাকা আদায় করতে এসে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মী তাদের বাড়িতে গালমন্দ করে গিয়ে ছিলেন বলে জানা গেছে। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে জহুরুল ধারালো হাঁসুয়া দিয়ে যুথিকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, স্ত্রীকে হত্যার পর জহুরুল বাড়ির পাশের খোর্দ্দবাউসা বাজারের একটি চায়ের দোকানে যান। সেখানে তিনি বলেন, ‘আমার আগে-পিছে কেউ নেই, আমি আজ থেকে মুক্ত।’ এরপর তিনি সেখান থেকে চলে যান। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। 

স্ত্রীকে হত্যার পর স্বামী বলল, ‘আগে-পিছে আর কেউ নেই, আমি মুক্ত’স্ত্রীকে হত্যার পর স্বামী বলল, ‘আগে-পিছে আর কেউ নেই, আমি মুক্ত’ জহুরুলের ভাই রুহুল হোসেন জানান, তাদের সংসারে আর্থিক অনটন ছিল। কয়েকটি এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। মাঝেমধ্যে এনজিওর কর্মীরা বাড়িতে এসে ঋণের বিষয়ে কথা বলতেন। ঘটনার আগের দিন যুথি তার নানার বাড়ি থেকে ঘুরে এসেছিলেন। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল বলে জানান তিনি।

রুহুল হোসেন আরও জানান, তার ভাইয়ের দুই সন্তান রয়েছে। বড় ছেলে জিহাদ হোসেনের বয়স সাত বছর, আর ছোট ছেলে জায়ান হোসেনের দেড় বছর। তবে জহুরুল এভাবে তার স্ত্রীকে হত্যা করবেন, তা তিনি কল্পনাও করেননি।

বাঘা থানার ওসি সিরাজুল হক বলেন, অপরাধী যেই হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা পুলিশের দায়িত্ব। নানা প্রচেষ্টা খাটিয়ে ঘটনার চারদিন পর অবশেষে জহুরুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন জহুরুল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত