ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার

দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৯:৪১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৯:৪১:৪৬ অপরাহ্ন
দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের
আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর পৌর শাখার সদস্য সচিব ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আহম্মেদ রেজাউল হক স্বপন। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা তাকেই আগামীতে দুর্গাপুর পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদলের সভাপতি থাকাকালীন সময় থেকেই আহম্মেদ রেজাউল হক স্বপন দুর্গাপুরের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং একাধিকবার কারা বরণ করেছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তিনি রাজপথের সামনের সারিতে থেকে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের একনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূলে পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের মতে, স্বপন একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার মধ্যে নেই কোনো চাঁদাবাজি, সন্ত্রাস বা অনিয়মের অভিযোগ। সৎ ও ক্লিন ইমেজের কারণে একজন শিক্ষিত, মার্জিত ও বিনয়ী নেতা হিসেবে তিনি ইতোমধ্যে তরুণ সমাজের কাছে আইকনে পরিণত হয়েছেন। তৃণমূল বিএনপি নেতাকর্মীরা বলেন, আহম্মেদ রেজাউল হক স্বপন ভাই দুর্দিনের কান্ডারি। তিনি কখনো পদ-পদবীর জন্য রাজনীতি করেননি, সবসময় মানুষের জন্য রাজনীতি করেছেন। আমরা বিশ্বাস করি, তিনি মেয়র নির্বাচিত হলে দুর্গাপুর পৌরসভা একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভায় রূপান্তরিত হবে। ভোটারদের প্রত্যাশা, তিনি মেয়র হলে পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা ও নাগরিক সমস্যা গুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার