ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৬:১১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৬:১১:২৬ অপরাহ্ন
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের  উঠান বৈঠক অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফের উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ৮নং ওয়ার্ড ভোগা গ্রামের মায়ার বাজারে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভোগা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ ভোটার উপস্থিত হয়ে সমর্থন ব্যক্ত করেন।

​উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফ উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিত  কর্মী। বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদের ১৭ বছরে রাজপথে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি এবং নানা নির্যাতনের শিকার হয়েছি। 

আমার একমাত্র লক্ষ্য স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর হাতকে আরও শক্তিশালী করা এবং অবহেলিত ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবক হয়ে কাজ করা"। 

​তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির কাছে তিনি মনোনয়ন প্রত্যাশা করবেন। দল তাকে মনোনীত করলে এবং ইউনিয়নবাসী ভোটে নির্বাচিত করলে, রামানন্দ খাজুরা ইউনিয়নকে একটি মডেল, নির্যাতনমুক্ত ও সুশাসিত ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক