রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া তেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া গ্রামের মো: বাবলু শেখ বাবুর ছেলে মো: বেলাল শেখ ওরফে সোহান (১৯); একই বহরমপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো: ফিরোজ শেখ (২৭); কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো: শাহাদত আলী (৫৫) এবং দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো: আরাফাত হোসেন (১৯)।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :