ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন চাউল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৫:০৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৫:০৪:১৫ অপরাহ্ন
তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাউল বিক্রয়ে ডিলার জামাল উদ্দিনের বিরুদ্ধে করা অনিয়ম-দুর্নীতি, ওজনে কম ও কালোবাজারে চাউল বিক্রির অভিযোগের প্রমাণ মিলেনি। গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সোহেল রানা বাদি হয়ে চাল ডিলার জামাল উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে এনিয়ে একাধিক খবর প্রকাশ হয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট  উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে রোববার (২০ সেপ্টেম্বর) জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ডিসিফুড) এহসানুল হকের নেতৃত্বে তদন্ত কমিটি  সরেজমিন তদন্ত করেন। কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) মোছাঃ পারভীন ও তানোর সদর (এলএসডি) আফরোজা খাতুন।

এদিন তদন্ত কমিটির সামনে অভিযোগকারি সোহেল রানা উপস্থিত হয়নি তার নামে কোনো কার্ড নাই। এমনকি অভিযোগে যেসব উপকারভোগীর নাম ও কার্ড নম্বর দেয়া হয়েছে তারা কেউ ওই ডিলারের আওতাধীন নয়। এসময় ডিলারের মাস্টার রোল নিয়ে উপকারভোগীদের কাছে ফোন করা হলে তারা সবাই চাল পাওয়ার কথা শিকার করেছেন।

এবিষয়ে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ডিসিফুড) এহসানুল হক বলেন, একাধিকবার যোগাযোগ করা হলেও তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়নি সোহেল রানা, এছাড়াও যেসব উপকারভোগীর নাম কার্ড নম্বর দেয়া হয়েছে, সেই উপকারভোগীরা এই ডিলারের আওতাধীন নয়। তিনি বলেন, সব কিছু বিচার-বিশ্লেষণ করে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে চাইলে ডিলার জামাল উদ্দিন বলেন, তাকে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করেছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার