ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন চাউল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৫:০০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৫:০০:৩১ অপরাহ্ন
নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা
রাজশাহীর পুঠিয়ায় জনপ্রিয় মিষ্টান্ন প্রতিষ্ঠান ''হরিচাঁদ মিঠাই ভান্ডার''এর পঞ্চম শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়সংলগ্ন সারদা সড়কে নতুন এ শাখার উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২১ সালে পুঠিয়ার নওয়াপাড়া এলাকায় ছোট পরিসরে যাত্রা শুরু করে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’। পরিচালক পলাশ কুমার সূর্যের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা ও চাহিদার কারণে ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বানেশ্বরে চালু হলো প্রতিষ্ঠানটির পঞ্চম শাখা।

নতুন শাখায় বিভিন্ন ধরনের মিষ্টি, দইসহ নানা মিষ্টান্ন পাওয়া যাবে। স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি সেবার মান ধরে রাখার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা খলিলুর রহমান সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার, বানেশ্বর হাটের ইজারাদার রাসেল সরকার, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিষ্ঠানটির পরিচালক পলাশ কুমার সূর্য বলেন, “২০২১ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলাম। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমরা পঞ্চম শাখা চালু করতে পেরেছি। ভবিষ্যতেও মান ও গুণগত মান বজায় রেখে ক্রেতাদের সেবা দিতে চাই।”

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আশা, নতুন শাখার মাধ্যমে বানেশ্বরসহ আশপাশের এলাকার ক্রেতাদের কাছে আরও সহজে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার