ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

বদনজর কি সত্য, নবীজি যা বলেছেন

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:৩৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:৩৩:০৪ অপরাহ্ন
বদনজর কি সত্য, নবীজি যা বলেছেন
বদনজর একটি বাস্তবতা, যা মানুষের মনে হিংসা বা ঈর্ষার কারণে অন্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানবজীবনে বিভিন্ন সংকট ও বিপদের একটি কারণ হিসেবে বদনজরের কথা উল্লেখ করা হয়েছে ইসলামে।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদনজর সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন। এটি থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া ও প্রতিকার শিখিয়েছেন। বদনজর একজন ব্যক্তির শারীরিক, মানসিক, আধ্যাত্মিক জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে, যা থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
 
বদনজরের বাস্তবতা কী? 

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বদনজর সত্য। এটি এমন একটি প্রভাব যা মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। (মুসনাদে আহমাদ: ২৪৭৩)। 

বদনজর বা ঈর্ষার দৃষ্টি একজন মানুষের সাফল্য, সৌন্দর্য, সম্পর্ক এবং জীবনের অন্যান্য দিকগুলিতে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। এটি সম্পর্ক নষ্ট করতে পারে, সৌন্দর্য অসুন্দর করতে পারে, ক্যারিয়ার ধ্বংস করতে পারে এবং এমনকি একটি সুখী জীবনকে বিষাদে পরিণত করতে পারে।
 
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, কোনো বস্তু যদি তাকদিরকে অতিক্রম করতে পারতো, তবে তা হতো বদনজর। (তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮) 

বদনজরের প্রভাব
বদনজরকে একটি আধ্যাত্মিক সমস্যা হিসেবে বিবেচনা করা হয়, যা সরাসরি আল্লাহর ইচ্ছার অধীন। এটি আল্লাহর একটি সৃষ্টি, যা মানুষ থেকে মানুষে প্রভাব বিস্তার করতে পারে। বদনজরের কারণে পরিবার ধ্বংস হয়, সম্পর্কের মধ্যে অবিশ্বাস তৈরি হয়, এমনকি জীবন ও জীবিকার ক্ষতিও হতে পারে।
 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে। (আত তারিখ, বুখারি)। 

বদ নজর থেকে বাঁচার দোয়া
বদনজর একটি গুরুতর বিষয়, যা থেকে আমাদের সচেতন থাকা উচিত। এর থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শেখানো দোয়া ও প্রতিকার গ্রহণ করতে হবে। বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়া এবং নিয়মিত দোয়া করা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক