ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৬:২০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৬:২০:৫৫ অপরাহ্ন
তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক প্রতিকী ছবি
রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরমান আলী (৬৫)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কোয়েলগুচ্ছ গ্রামের মৃত সলেমানের পুত্র। রোববার দুপুরে পার্শ্বের বানিয়াল গ্রামের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এর আগে শনিবার রাতে ওই শিশুর মা বাদি হয়ে তানোর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার বিবরণ,পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই কন্য শিশু ও তার আড়াই বছরের শিশু ভাই ঘরে টিভি দেখছিলো। এসময় ধর্ষক ওই শিশুর মাকে টিভিতে অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে ঢুকে। তাদেরকে ঘরে রেখে শিশুর মা (স্বামী পরিত্যাক্তা) ছাগল আনতে মাঠে যায়।

এ সুযোগে ধর্ষক ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে তার মা আসলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলেন।এদিকে বিষয়টি গ্রামের মাতাব্বরদেরকে জানালে আপোষের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর রাতে গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিশুকে উদ্ধার করে তানোর থানায নিয়ে আসেন। এর ফাঁকে ধর্ষক পালিয়ে যায়। তবে, অভিযুক্ত ওই ব্যক্তি শিশুকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন বলেও জানান গ্রামবাসী।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে এবং ধর্ষণের চেষ্টাকারিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ