ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৯:৫৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৯:৫৭:৫৬ অপরাহ্ন
ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ
দিনাজপুরের ফুলবাড়ীতে ক্রীড়াভিত্তিক প্লাটফর্ম ভোরের ফুটবল এর উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুই শতাধিক তালের বীজ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ৭টায় ‘খেলাধুলা হোক, সবুজ পৃথিবীর জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরের বিভিন্ন স্থানে এ বীজগুলো রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ভোরের ফুটবল প্লাটফর্মের তত্ত্বাবধায়ক এসএম নুরুজ্জামান জামানের নেতৃত্বে আয়োজিত বীর রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তা সাহা, শম্ভু গুপ্ত, শিপলু সরকার, সোহেল রানা, নূর আলী সিদ্দিকী, উৎপল সরকার, অংকিত গুপ্ত, ছোটন, পার্থ সরকার, সাগর, সুমন হালদার, এনামুল, আসাদসহ প্লাটফর্মের আরো অনেকে প্রমুখ।

ভোরের ফুটবল সংগঠনের তত্ত্বাবধায়ক এসএম নুরুজ্জামান জামান বলেন, ‘ভোরের ফুটবল’ কোনো পেশাদার দলের নাম নয়; বিভিন্ন পেশায় যুক্ত মানুষ নিজেদের সুস্থ ও সবল রাখতে প্রতিদিন ভোরে একসঙ্গে ফুটবল খেলেন। বিশেষ করে ৫০ ঊর্ধ্বদের নিয়ে শুরু হলেও এখন তরুণরাও এতে যুক্ত হয়েছেন। খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্মকাণ্ডের অংশ হিসেবে তালবীজ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতি শনিবার পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক