ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়....

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৪৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৪৪:২১ অপরাহ্ন
অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,  পড়ে ছিলেন রাস্তায়.... অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়....
ব্রেন স্ট্রোক করে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন  মো. মহিদুল ইসলাম (৫৫)। এই সুযোগে মহিদুলের বাড়ি লিখে নেন তাঁর আপন ভাই। অসুস্থ অবস্থায় বাড়ি ছাড়া হন তিনি। কখনও বোনের বাড়িতে। কখনও বা পথে পথে ঘুরে বেড়াতেন তিনি। এভাবে ঘুরতে ঘুরতে নাটোরের নলডাঙ্গা উপজেলায় গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। নলডাঙ্গা উপজেলা প্রশাসন তাঁর চিকিৎসার ব্যবস্থা করে। 

মহিদুলের বাড়ি  নওগাঁর নিয়ামতপুর উপজেলার মির্জাপুর গ্রামে। মহিদুলের ছেলে মো. আরিফ  জানিয়েছেন বাবার জীবনে ঘটে যাওয়া এসব কথা। 

নলডাঙ্গা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার মাধনগর স্টেশন রোড এলাকা অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি।
গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে রাস্তার পাশে একাকী পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে নাটোর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সাথে কোনো স্বজন না থাকায় তাঁকে হাসপাতালে নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

​পরবর্তীতে বিষয়টি নলডাঙ্গা উপজেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। 
মহিদুলের বোন মোছা. জইনুর বলেন, তাঁর ভাই অনেক দিন ধরে তাঁর বাড়িতে থাকে। মাঝেমধ্যেই কোথায় যেন হারিয়ে যেত। কিছুদিন পর আবার ফিরে আসতো। আবার হারিয়ে  যেত। গতকাল ফোনে তাঁর ভাইয়ের অসুস্থতার কথা জানতে পেরে আজকে সকালে ভাতিজাকে  (মহিদুলের ছেলে) সঙ্গে নিয়ে  নাটোর হাসপাতালে এসেছেন। 

 মহিদুলের ছেলে মো. আরিফ(২৬) বলেন, 'ছোটবেলাতে আমার মা মারা যান। মা মারা যাওয়ার আমি ও আমার বোন নানির বাড়িতে চলে আসি। বাবা আবার বিয়ে করেন। বাবার সঙ্গে আমাদের খুব কম যোগাযোগ হতো। এর মধ্যে বাবা ব্রেন স্ট্রোক করেন। তারপরে তিনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সেটা ১৫-১৬ বছর আগের কথা। 

তিনি অভিযোগ করে বলেন, 'আমার বাবারা ছিল চার ভাই। চার ভাইয়ের আলাদা আলাদা বাড়ি ছিল। আমার বাবার বাড়িটা ছিল আমার দাদীর নামে। বাবা অসুস্থ হওয়ার পর আমার চাচা চক্রান্ত করে বাড়িটা দাদীর কাছ থেকে লিখে নেন। তারপরে বাবা উপায়ন্তর না পেয়ে ফুপুর বাড়িতে আশ্রয় নেন।' 
 বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, তাঁর বাবা ঠিকমতো কথা বলতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাবেন বলে জানালেন। 

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শাম্মী আক্তার বলেন, অসুস্থ বৃদ্ধের সাথে থাকা মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। তাঁদেরকে নাটোর হাসপাতালে আসতে বলা হয়। 

তিনি বলেন, অসুস্থ ও অসহায় একজন মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা মানবিক ও প্রশাসনিক দায়িত্ব। স্বজন না থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে নাটোর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার