ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৩৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৩৮:৫৮ অপরাহ্ন
নানা কর্মসূচীর মধ্যেদিয়ে  গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী  পালিত নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
১৯শে সেপ্টেম্বর-২০২৬ইং শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বগুড়া গাবতলীর বালিয়াদিঘী কলাকোপায় গাবতলী এলাকার মরহুম এমপি সিরাজুল হক তালুকদার এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সকালে গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে আজাদ মঞ্জিলে মরহুম এমপি সিরাজুল হক তালুকদার দান তহবিল হইতে ২৪ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং দুপুরে পরিবারের পক্ষ থেকে ৬শতাধিক অসহায় মানুষের মাঝে চাউল ও নগদ অর্থ-মিষ্টি বিতরণ করেন পরিবারের সদস্যবৃন্দ। 

এরপূর্বে মরহুম এর রুহের মাগফিরাত কামনা করে কোনআন খানি ও কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মরহুম এর পুত্র বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু, গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যক্ষ ফজিলাতুন নেছা, ড.তাজমেরী এস.এ ইসলাম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র জোষ্ঠ পুত্র মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন প্রমূখ।

উল্লেখ্য, মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৫৩ সালে বগুড়া জেলা বোর্ড সদস্য, ১৯৬৫ সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য, ১৯৪৮ সাল থেকে ২৫ বৎসর বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আজীবন বাংলাদেশ রেডক্রস সোসাইটির সদস্য ছিলেন। মরহুম এমপি সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তর কোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার এবং বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু'র পিতা ছিলেন। এছাড়াও দয়রামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮