ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা

রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:১৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:১৬:৫০ অপরাহ্ন
রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া  হবে রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে
 রাজশাহী কোর্ট কলেজসহ সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সরকারীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

তিনি বলেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে। শনিবার দুপুরে রাজশাহী কোর্ট কলেজের সম্মেলন কক্ষে আইসিটি ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর শিক্ষানগরীর সুনাম অক্ষুণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজশাহীকে সবুজ, পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্বমানবতার সেবায় নিজেদের
নিয়োজিত করার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়াতে একটি ছাত্রী হোস্টেল নির্মাণের প্রতিশ্রুতিও দেন ভূমিমন্ত্রী। কলেজের আশপাশে ভূমি মন্ত্রণালয়ের খাসজমি থাকলে তা কলেজের নামে বরাদ্দের জন্য আবেদন করতে কর্তৃপক্ষকে পরামর্শ দেন তিনি। আবেদন পেলে দ্রুত জমি হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোঃ মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যক্ষ সাইদা খানমসহ শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে আইসিটি ডিজিটাল ল্যাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক