ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৬:৫৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৬:৫৭:২২ অপরাহ্ন
বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে  ফেরত আনল বিজিবি বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের হস্তান্তর করা হয়। পরে পরিচয় ও ঠিকানা যাচাই শেষে পরিবারের কাছে পাঠানো হয়েছে।

শনিবার সকালে ১বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৮/৪-এস সংলগ্ন শূন্যরেখায় দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার পাঁচ বাংলাদেশিকে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।ফেরত আসা ব্যক্তিরা হলেন- রাজশাহীর বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন (২৬), সাহাবুল আলী (৪০), বাবর আলী (৪০), সাইফুল ইসলাম (৪৬) ও আশাদুল ইসলাম (৩৮)। তাঁদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি।

বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকায় বাড়ি ফেরার সময় নদীর স্রোতে পথ ভুল করে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তে
ঢুকে পড়েন। পরে বিএসএফ তাঁদের আটক করে। বিভিন্ন ক্যাম্প ও রানীনগর থানায় রাখার পর তাঁদের হোল্ডিং সেন্টারে নেওয়া হয়।

বিজিবি জানায়, দেশে ফেরার পর তাঁদের পরিচয় যাচাই করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সন্ধ্যা ৭টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক