ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৬:১৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৬:১৮:৪০ অপরাহ্ন
জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী ছবি: সংগৃহীত
সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না, এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আবদুর রাজ্জাক একাত্তর নিয়ে যে মূল্যায়ন করেছেন, সে বিষয়ে তিনি জাতির কাছে একটা স্টেটমেন্ট করার কথা বলেছিলেন। রাজ্জাক সাহেবের সেই স্টেটমেন্টটা ২০১৬ সালে যদি স্বাক্ষর করা হতো, জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো। জামায়াত কিন্তু ওই প্রশ্নটাই মেনে নিয়েছে। ওই স্টেটমেন্টের আলোকেই জামায়াতের আজকের অবস্থান।

মন্ত্রী আরও বলেন, এ প্রসঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও পরিচালিত যুদ্ধ’ শব্দগুলো যুক্ত করার বিলে জামায়াত না ভোট দেয়নি।

আইনমন্ত্রী বলেন, ‘২০১৬ সালে ব্যারিস্টার রাজ্জাক রাজনৈতিক দর্শন ও নীতি অনুসরণ করে একটি স্টেটমেন্ট ড্রাফট করেছিলেন একাত্তরে জামায়াতের ভূমিকাকে জাতির সামনে আনার জন্য। সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে জামায়াত পরোক্ষভাবে না ভোট না দেওয়ার মধ্য দিয়ে একাত্তরের সেই ভূমিকাকে কনসিড (স্বীকার) করল। এখানেই রাজ্জাক সাহেবের দূরদর্শিতা প্রকাশ পায়। এখানেই রাজ্জাক সাহেব অনন্য। এখানে রাজ্জাক সাহেব একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এক ধাপ এগিয়ে দিয়ে গেছেন।’

এসময় আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচনে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকা নিয়ে সমালোচনা করেন আইনমন্ত্রী।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি বলেন, জামায়াতের ভিতরে অনেক রিফর্মেশন করার বিষয় আছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু