ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ!

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৬:১৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৬:১৬:১৬ অপরাহ্ন
গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! ফাইল ফটো
পরিণত বয়সেও নিয়মিত ব্রণর সমস্যা পিছু ছাড়ছে না? শীত হোক কিংবা গরম, ব্রণ নিয়ে ভোগান্তি চলে সারা বছরই? ব্রণ চলে গেলেও রয়ে যাচ্ছে কালচে দাগ। কিন্তু পরিণত বয়সেও ত্বকে ব্রণ হয় কেন, এত যত্ন নেওয়ার পরেও কেনই বা ত্বক থেকে ব্রণর সমস্যা রোধ হয় না, তা অনেকেরই প্রশ্ন। ব্রণর চিকিৎসা শুরু করার আগে জানতে হবে, ঠিক কী কারণে ব্রণ হচ্ছে। ত্বক চিকিৎসক সুদীপ সরকারের মতে, ব্রণ কোথায় হচ্ছে সেটা দেখে, ব্রণর নেপথ্যের কারণ খানিকটা আঁচ করা যেতে পারে।

১) কপালভর্তি ব্রণ নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। চিকিৎসকের মতে, কপালে ব্রণ সাধারণত কম ঘুম, খুশকি আর অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার কারণে হয়।

২) যদি গালে ব্রণ হয়, সে ক্ষেত্রে মূল কারণ হল কমন অ্যাকনে বা অ্যাকনে ভালগারিস। ১৫-২৫ বছর বয়সিদের এই সমস্যা বেশি হয়। এ ক্ষেত্রে নিয়মিত বালিশের কভার বদল করা জরুরি, হরমোনের কোনও সমস্যা আছে কি না আর ডায়েট অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারনির্ভর হয়ে পড়ছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

৩) যদি দেখেন, চোয়ালের দিকে ব্রণ হচ্ছে, তা হলে বুঝতে হবে হরমোনের কোনও সমস্যা রয়েছে। পিসিওডি বা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভুগলে চোয়ালভর্তি ব্রণ হওয়া অস্বাভাবিক কিছু নয়।

৪) অনেকেই গলা ও ঘাড়ের দিকে ব্রণর সমস্যায় ভোগেন। এই সমস্যা মূলত পারফিউম বা সুগন্ধির ব্যবহারের ফলে হতে পারে। সিন্থেটিক পোশাকের কারণেও এই সমস্যা হতে পারে। পিসিওডির সমস্যা থাকলেও এই অঞ্চলে ব্রণ দেখা দিতে পারে।

৫) অনেকের আবার পুরো মুখ জুড়েই ব্রণ বেরোয়। খুব ছোট ছোট এই দানা মূলত স্টেরয়েডের কারণেই হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ