ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত ‘ছাড় দেওয়া হবে না সৌদির জাহাজকে’! জানিয়ে দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মসজিদে জোরালো বিস্ফোরণ! মৃত ১৬ রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই, মারধরে ৪জন পথচারী আহত রাজশাহী মহানগরীতে ২ মাদক কারবারী ও ২ মাদকসেবী গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ ফুলবাড়ীতে আউশে লোকসানের মুখে কৃষক ফুলবাড়ীতে পাটের উৎপাদন ও ভালো দামে খুশি কৃষক

২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৬:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৬:০৮:৫৭ অপরাহ্ন
২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন ফাইল ফটো
২১ বছর বয়সে কোলে এসেছিল প্রথম সন্তান। ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী মিলি ববি ব্রাউন। পরিবারে নতুন সদস্যের আগমনে আদুরে পোস্ট করলেন ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত অভিনেত্রী। দত্তক নেওয়ার মাধ্যমে দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন জেক বনজোভি ও মিলি। এ বার তাঁদের পরিবারে এল এক পুত্রসন্তান।

১৭ সেপ্টেম্বর সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নেন মিলি। সদ্যোজাতের ছোট্ট হাতের একটি মিষ্টি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “হাই, ছোট্ট বন্ধু!” ছবিতে তাঁর আঙুলে ‘মম’ (মা) লেখা একটি আংটিও নজর কেড়েছে।

২২ বছর বয়সি মিলি এবং ২৪ বছরের জেকের প্রথম সন্তান মেয়ে। তাকে ২০২৫ সালের অগস্টে তাঁরা দত্তক নেন। এ বার পুত্রসন্তানকে স্বাগত জানিয়ে চার সদস্যের পরিবার হল তাঁদের।

ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন মিলি ও জেক। অনুরাগীদের সঙ্গে নিজেদের জীবনের খুব বেছে নেওয়া কিছু মুহূর্তই ভাগ করে নেন তাঁরা। তাই পরিবারের নতুন সদস্যের আগমনের এই ঘোষণা অনুরাগীদের কাছে বিশেষ পাওনা।

২০২১ সালে মিলি ও জেকের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। ২০২৪ সালে বিয়ে করেন তাঁরা। তার পর থেকে সম্পর্ককে অনেকটাই ব্যক্তিগত পরিসরে রেখেছেন এই দম্পতি।

চলতি বছরের জুন মাসে কাইলি কেলসির পডকাস্ট ‘নট গনা লাই’-তে ভবিষ্যতে আরও সন্তান দত্তক নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। সমাজকর্মী হওয়ার জন্য পড়াশোনা করার সময় দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু শিখেছিলেন বলেও জানান তিনি। তাঁর কথায়, দত্তক নেওয়া বরাবরই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ ছিল।

ব্রিটিশ অভিনেত্রী মিলি জনপ্রিয়তা লাভ করেন নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ ওয়েব সিরিজ়ে ইলেভেন চরিত্রে অভিনয় করে। একাধিক প্রতিবেদনে দাবি, এই সিরিজ়ের একাধিক অগ্রজ তারকার থেকে বেশি পারশ্রমিক পেয়েছেন মিলি। ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের অন্যতম তিনি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘এনোলা হোমস ৩’ ছবিতে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক