ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৬:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৬:০৪:৫০ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ফাইল ফটো
হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৪৮ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুজন মারা গেছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮ জনে।

এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৭৭ হাজার ৭২৫ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে। সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক