ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত ‘ছাড় দেওয়া হবে না সৌদির জাহাজকে’! জানিয়ে দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মসজিদে জোরালো বিস্ফোরণ! মৃত ১৬ রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই, মারধরে ৪জন পথচারী আহত রাজশাহী মহানগরীতে ২ মাদক কারবারী ও ২ মাদকসেবী গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ ফুলবাড়ীতে আউশে লোকসানের মুখে কৃষক ফুলবাড়ীতে পাটের উৎপাদন ও ভালো দামে খুশি কৃষক

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৬:০২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৬:০২:০৬ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান চালক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি কয়েক দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক