ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

রাজশাহীতে ১৩ বছরের নাবালিকা অপহরণ মামলার মূলহোতা বিশাল গ্রেফতার

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:৫০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০১:৫০:১২ অপরাহ্ন
রাজশাহীতে ১৩ বছরের নাবালিকা অপহরণ মামলার মূলহোতা বিশাল গ্রেফতার রাজশাহীতে ১৩ বছরের নাবালিকা অপহরণ মামলার মূলহোতা বিশাল গ্রেফতার
রাজশাহী কাটাখালি থেকে ১৩ বছরের নাবালিকা অপহরণ মামলার মূলহোতা বিশাল‘কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিম‘কে উদ্ধার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১ জুলাই) বিকাল পোনে ৫টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঠালবাড়িয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতার অপহরণকারী মূলহোতা মোঃ বিশাল (২৩), রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আলমের ছেলে।

বুধবার (২ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

ঘটনা সূত্রে জানা যায়, অপহৃত ভিকটিম চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। ১নং ও ২নং বিবাদী ভিকটিমের সাথে আত্মীয়তার সুবাদে ভিকটিমের বাড়ীতে নিয়মিত যাতায়াত করত এবং বিভিন্ন সময়ে প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত। গত ২৪ জুন, ২০২৫ সকাল আনুমানিক ৯টার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বাহির হলে ১নং ও ২নং বিবাদী অজ্ঞাতনামা ২/৩ জন আসামির সহযোগিতায় সকাল সাড়ে ৯টার সময় ঘটনাস্থল কাটাখালী থানাধীন চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে হতে উক্ত ভিকটিমকে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে এবং ভিকটিমকে ফেরত দেওয়ার কথা বললে ফেরত দিবে না বলে বিভিন্ন হুমকি প্রদান করতে থাকে।

পরবর্তীতে ২৬ জুন, ২০২৫ কাটাখালী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। 

গ্রেফতার আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান