ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৫:০৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৫:০৬:৩২ অপরাহ্ন
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুমোদন ছাড়া অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেল এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেরেন্ডি বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় লাইসেন্স ছাড়া দোকান ও গোডাউনে অবৈধভাবে ১৫ ব্যারেল ডিজেল মজুদ রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬’-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনে ২০ (ঙ) ধারায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদ- প্রদান করা হয়।

একই সঙ্গে তার গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা মূল্যের ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত তেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন আদালত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স ও আইনগত অনুমোদন ছাড়া জ্বালানি তেল মজুদ বা বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার