ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা

রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৪:৫১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৪:৫১:৫৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬ রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬
রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২৪টি ইয়াবা ও ২৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ.গাজীউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালিয়ার মোন্নাফের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ইয়াবা ও নগদ ১ হাজার ৬০০ টাকাসহ উমর ফারুক (৪০)কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

একই দিন বিকালে আলুপট্টি এলাকায় চেকপোস্টে পাঁচটি ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ শাকিল হোসেন শিমুলকে (২৭) গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। সন্ধ্যায় কাশিয়াডাঙ্গার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে চারটি ইয়াবাসহ আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। রাজপাড়া থানা পুলিশ পৃথক অভিযানে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজিব ইসলাম (২৯) ও বাবুকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে চৌদ্দপাই আবহাওয়া অফিস মোড় এলাকায় চেকপোস্টে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিকুল ইসলাম বেলালকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে সকল আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক