ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৫২:৩৯ অপরাহ্ন
তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রাজশাহীর তানোরে আন্তর্জাতিক  উন্নয়ন সংস্থা ( FH) এফএইচ এর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফএইচ এসোসিয়েশন) এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, শুদ্ধ ও সুন্দর পাঠের অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  শাহিদুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা  জাহাঙ্গীর আলম, এফএইচ এসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম, এফএইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর রাশিদা পারভিন, এফএইচ এসোসিয়েশন ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর সামিউল ইসলামসহ এফএইচ এর সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এফএইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব এবং সঞ্চালনা করেন এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আসমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, এফ এইচ এসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম।

বিমল হেমরম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে অনেক কিছুই ডিজিটাল হয়ে গেলেও হাতের লেখার গুরুত্ব আজও অপরিসীম। সুন্দর হাতের লেখা শুধু শিক্ষার একটি অংশ নয়, বরং এটি একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ, ধৈর্য, মনোযোগ এবং ব্যক্তিত্বের প্রতিফলন।

তিনি আরো বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা, তানোর উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আজকের এই পাট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্তমান প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে ও তরুণ প্রজন্মকে জ্ঞানমুখী হতে সাহায্য করবে। পাট প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের উপর অত্যন্ত মনোযোগ, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে তাদের কবিতা, ছড়া উপস্থাপন করে,যা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব বলেন, ফুড ফর দি হাংরী সবসময়ই শিক্ষা, সংস্কৃতি,মানবিকতা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবং ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে সৃজনশীল,নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা দেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রচেষ্টাকে তারা প্রশংসা করেন এবং নিয়মিত পাঠ চর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন