ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৩৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৩৯:৫৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি'র বিশেষ টিম। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় গ্রামের আহসান হাবীবের ছেলে মো: শহিদুজ্জামান শান্ত (২৩) এবং মো: বাবুর ছেলে মো: ইয়াসিন আরাফাত আকাশ (২০)।  

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  মো: শহিদুজ্জামান শান্ত ও মো: ইয়াসিন আরাফাত আকাশকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে জব্দ করা ২টি মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ৪টি নম্বর, ২টি জিমেইল আইডি এবং ৮টি জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক