ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৩১:৩৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোসা: মনোয়ারা বেগম (৪৬) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারী মাদক কারবারী মোসা: মনোয়ারা বেগম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা গ্রামের মো: পিন্টুর স্ত্রী ও মৃত বাচ্চু মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে হাজরাপুকুর ডাবতলা গ্রামে ভাড়া বাসায় বসবাসরত মোসা: মনোয়ারা বেগম গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক