ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৬:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৬:৫৬:০১ অপরাহ্ন
নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় নদীর ধারে বসবাসরত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীরামপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে শ্রীরামপুর এলাকার বন্যাদুর্গত তিন শতাধিক পরিবারের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় বন্যাদুর্গতরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা জানান, “বন্যার কারণে আমাদের খাবারের সংকট দেখা দিয়েছে। রাসিক প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এই ত্রাণ দিয়ে আমরা অন্তত কয়েকদিন চলতে পারব। আমাদের দুর্দশার সময়ে সহযোগিতার জন্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে এ উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

ত্রাণ বিতরণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, রাসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনায়েতুল ইসলাম রঞ্জু, স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার নগরীর তালাইমারী এলাকায় বন্যাদুর্গতদের মাঝেও রাসিকের পক্ষ থেকে ত্রাণ ও ওষুধ বিতরণ করা হয়েছে। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন তালাইমারি শহীদ মিনার এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন। পরে উক্ত এলাকায় বন্যাদুর্গত সকল পরিবারকে ত্রাণ প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক