ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

পুঠিয়ায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, বন্ধ ১ প্রতিষ্ঠান, জরিমানা ৪০ হাজার

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৫০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৫০:৩৫ অপরাহ্ন
পুঠিয়ায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, বন্ধ ১ প্রতিষ্ঠান, জরিমানা ৪০ হাজার পুঠিয়ায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, বন্ধ ১ প্রতিষ্ঠান, জরিমানা ৪০ হাজার
রাজশাহীর পুঠিয়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ফাতেমা ক্লিনিক ও নিরাময় ক্লিনিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রিজিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানকালে কোনো চিকিৎসক ও নার্স পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সেখানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলসহ স্বাস্থ্যসেবার মৌলিক শর্ত পূরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হচ্ছে। রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, অনুমোদনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং নিয়মবহির্ভূতভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪