ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৭:৪৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৭:৪৪:১২ অপরাহ্ন
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ
ঢাকঢোল আর বদ্যযন্ত্রের তালে চলছে নৌকা। মাঝিরা গাইছে ভাটিয়ালী গান। কন্ঠে তাদের ‘হেইয়ারে হেইয়াহো, মারো টান'। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের সাথে হাজারো দর্শকের করতালিতে উৎসবমুখর চারপাশ।
ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে গুরুদাসপুরের চেচিয়া নদীতে দুইদিন ব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করল গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার মানুষ। চলনবিল অধ্যুষিত দুই উপজেলার সীমান্তবর্তী গ্রাম খাঁকড়াদহ, শরীফপুর, কচুগাড়ী ও ভিটা কাজিপুর এলাকায় এ নৌকা বাইচকে কেন্দ্র করে বাড়ি বাড়ি আত্মীয়স্বজনের আগমন ঘটেছে। নদীর দুইপাড়েও হাজারো উৎসুক দর্শকের ভীড় পরিলক্ষিত হয়।
বুধবার বিকেল ৩টায় উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে বাইচের ফাইনাল পর্ব শুরু হয়। বাইচে ৭টি গ্রুপে বিভক্ত হয়ে ১৪টি নৌকা অংশ নেয়। তুমুল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কচুগাড়ী একতা এক্সপ্রেস, দ্বিতীয় হয় কচুগাড়ী রিয়াদ এক্সপ্রেস ও ৩য় হয় সোনার মদীনা এক্সপ্রেস। সবশেষে পানশী নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নৌকাবাইচের আয়োজক বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম। প্রথম বিজয়ীকে বড় ফ্রিজ, দ্বিতীয়কে ৩২ ইঞ্চি এলইডি ও তৃতীয় বিজয়ীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। বাইচে অংশ নেয়া অন্যান্য নৌকার মালিকরাও সৌজন্য পুরস্কার পান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়