ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ ধামইরহাটে শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ বাড়িতে হামলা-ভাঙচুরের সময় অস্ত্র তাক, ‘গুলি কর’ বলার ভিডিও ভাইরাল স্কুলের টিফিনবক্সে তিন রকমের প্যানকেক! নাটোরে এক মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৬:৫৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৬:৫৮:৩২ অপরাহ্ন
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী তিনটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত মুন্সিগঞ্জ সদর ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার নেতাকর্মীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তারা গভীর রাতে মাইক্রোবাসে করে এক্সপ্রেসওয়েতে জড়ো হয়ে আওয়ামী লীগের পক্ষে আকস্মিক ঝটিকা মিছিল বের করার পরিকল্পনা করছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে মুন্সিগঞ্জ সদর থানার একটি চেকপোস্টে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাসসহ ১০ জনকে আটক করা হয়। এরপর রাত পৌনে দুইটার দিকে সদর থানার হাতিমারা মোড়ের চেকপোস্টে অপর একটি মাইক্রোবাস থেকে ১১ জনকে আটক করে পুলিশ। অন্যদিকে রাত দুইটার দিকে শ্রীনগর থানাধীন ছনবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন চেকপোস্টে তৃতীয় মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে আরও ১০ জনকে নিজেদের হেফাজতে নেওয়া হয়।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছনবাড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখান থেকে একটি মাইক্রোবাসসহ ১০ জনকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলের প্রস্তুতির কথা স্বীকার করেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদরের দুটি পৃথক এলাকা থেকে দুটি মাইক্রোবাসসহ ২১ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মোট ৩১ জনের বিরুদ্ধেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত