ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু

ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:২০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০১:২০:০৬ অপরাহ্ন
ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত হোসনে আরা বেগম আত্মগোপনে থাকা কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির মা।  

ভুক্তভোগীর ছেলে মাইন উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তার মা বসত ঘরে একা ছিলেন। ওই সময় আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রীও ডাক্তার দেখানোর জন্য বাড়ির বাহিরে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা আমার মায়ের মাথায় ধারারো অস্ত্রদিয়ে তিনটি কোপ দেয়। এরপর তার দুটি কান ছিঁড়ে শরীরে থাকা প্রায় ৪ভরি স্বর্ণালংকার ও ঘরের ভিতর বিছানার নিচে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে আমার ভাতিজা সালমান এসে দেখে তার দাদি রক্তাক্ত অবস্থায় ঘরের সামনের কক্ষে অচেতন হয়ে পড়ে আছে। তাৎক্ষণিক তার শৌরচিৎকার শুনে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।  
তিনি অভিযোগ করে আরও বলেন, এটি কোন চুরির ঘটনা না। এটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা।  

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারী সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় তাকে গুরুত্বর জখম করা হয়। তবে এটি কোন ডাকাতির ঘটনা ঘটনা না, ২-১জন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার