ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৭:২৭ অপরাহ্ন
আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত
নওগাঁর আত্রাই নদীতে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চলতি অর্থবছরে আত্রাই নদী, উপজেলা পরিষদ পুকুর, নৈ দিঘির গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর, আত্রাই থানা পুকুর, পতিসর রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারী বাড়ি পুকুর ও মাগুরা-আকবরপুর আদর্শ গ্রামের পুকুরসহ মোট আটটি জলাশয়ে সর্বমোট ২৭১ দশমিক ৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, দেশকে মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আত্রাই নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের ফলে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। অবমুক্ত করা পোনা মাছ যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবমুক্ত করা পোনা মাছ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। নদী ও জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় আইন মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় আত্রাইয়ের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০