ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাণীশংকৈলে অনলাইনে জুয়ার মাধ্যমে প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:১৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০১:১৬:২২ অপরাহ্ন
রাণীশংকৈলে অনলাইনে জুয়ার মাধ্যমে প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাণীশংকৈলে অনলাইনে জুয়ার মাধ্যমে প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনলাইন প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সন্দেহভাজন হওয়ায় এবং অপরাধে যুক্ত না থাকায় পৌর শহরের তারেক হোসেন ও মো.আকাশ এ দুজনকে ছেড়ে দেওয়া হয়।

সূত্র জানায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিকাশ, নগদে টাকা লেন-দেন ও জমাকৃত টাকা থেকে মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সার্ভারে পরিচালিত অনলাইন জুয়া চক্রের প্রতারনা ব্যবসার সাথে জড়িত এবং চিটিং করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ এর ফলে আগের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিবি পুলিশ জানান। মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টা থেকে মধ্যরাত এবং ১ জুলাই দিনব্যাপী অভিযান চালিয়ে রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন স্থান ওই চক্রের ডিলার ও সহযোগী সদস্যদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে এদিন পুরো উপজেলায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সারা রাত থানায় প্রায় অর্থ শত মানুষকে ভীড় করতে দেখা গেছে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

থানা ডিবি পুলিশের সূত্রে মতে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে অ্যাপসের মাধ্যমে মুঠোফোনে বিধবা ও উপবৃত্তির নম্বর ক্লোন করেন। বিভিন্ন সমস্যার কথা বলে তারা বিকাশ এজেন্টকে প্রভাবিত করেন ও বিভিন্ন প্রলোভন দেখান। পরে কৌশলে মুঠোফোনে পাঠানো ওটিপি সংগ্রহ করে বিকাশ আইডি নিয়ন্ত্রণে নিয়ে দেদারসে টাকা আত্মসাৎ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

আটককৃতদের মধ্যে রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে সৌমিক রাহিদ মুরসালিন (১৭), ভান্ডারা মহল্লার আব্দুর রহিমের ছেলে নিশাদুজ্জমান নিশাদ (২৫), বানিয়াপাড়া মহল্লার বাধন মদকের ছেলে শ্যাম কুমার মোদক (২৫), পৌর শহরের ১নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে ফরিদ হোসেন (৩৫) ও পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন বাধন (১৭)।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এদিন রাতে জানান, সাইবার ক্রাইম মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে ডিএমপি ঢাকা মহানগর থানায় নেওয়া হয়েছে। এবং অপর দু'জন জড়িত না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম বলেন, এই অনলাইন প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে এনিয়ে ইতিপূর্বে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ