ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ শাশুড়ি হত্যার দায়ে ১৯ বছর পর জামাইয়ের যাবজ্জীবন সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ঘি কফি খেলে কি সত্যিই মেদ ঝরে? জেনে নিন সত্যিটা লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! ‘সবচেয়ে খারাপ বিজ্ঞাপন’ নিয়ে তীব্র ক্ষোভ মহিলা ক্রীড়াবিদদের হুথির ক্ষেপণাস্ত্রে ভূপতিত সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান! ইউএনও'র প্রচেষ্টায় বদলে গেছে দুর্গাপুর অফিস পাড়া

সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৫:৩০ অপরাহ্ন
সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক  সংলাপ অনুষ্ঠিত সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক উন্মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়। খান ফাউন্ডেশন ও আলো-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে স্থানীয় এনজিও, যুব ও নারী সংগঠনের নেতৃবৃন্দ নানা নাগরিক সমস্যা ও সরকারি সেবা নিশ্চিতকরণে সরাসরি প্রশ্ন করেন। কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা পরবর্তীতে এসব প্রশ্নের উত্তর দেন।

​চলনবিল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সৌরভ সোহরাবের সভাপতিত্বে এবং বিয়াশ তরুণ সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলহাস কায়েমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিদেের জবাবদিহিমূলক বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন, উপজেলা প্রকৌশলী মো: খলিলুর রহমান,  উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সুমি আকতার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: দুলাল হোসেন ও ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবু হানিফ। 

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু ও প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাহেরা খানম। এতে সিংড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রায় ৩০টি সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

​সংলাপে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের মুখোমুখি আলোচনার মাধ্যমে সেবার মান বাড়ে এবং স্থানীয় প্রশাসনের মধ্যে স্বচ্ছতা বজায় থাকে। আগামীতেও এ ধরনের জবাবদিহিতামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার