ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ শাশুড়ি হত্যার দায়ে ১৯ বছর পর জামাইয়ের যাবজ্জীবন সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ঘি কফি খেলে কি সত্যিই মেদ ঝরে? জেনে নিন সত্যিটা লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! ‘সবচেয়ে খারাপ বিজ্ঞাপন’ নিয়ে তীব্র ক্ষোভ মহিলা ক্রীড়াবিদদের হুথির ক্ষেপণাস্ত্রে ভূপতিত সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান! ইউএনও'র প্রচেষ্টায় বদলে গেছে দুর্গাপুর অফিস পাড়া

চারঘাটে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:০৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৫:০৪:২৪ অপরাহ্ন
চারঘাটে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ প্রতিকী ছবি
রাজশাহীর চারঘাটে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চারঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নাওদাড়া চারা বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, চারঘাট-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজী তমিজ উদ্দিনের পুকুরে লাশটি ভাসতে দেখে কয়েকজন স্কুলশিক্ষার্থী। তারা বিষয়টি স্থানীয়দের জানালে লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে চারঘাট থানা-পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য রেন্টু আলী বলেন, ওই ব্যক্তিকে কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চারঘাট মডেল থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার