ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহানগরীতে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫৭:৩৬ অপরাহ্ন
রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা
কমিউনিটি ক্লিনিকের সেবায় কী সমস্যা, কোথায় ঘাটতি এবং কীভাবে তা আরও জনবান্ধব করা যায় এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার মতামত দিয়েছেন স্থানীয় জনগণ ও সেবাগ্রহীতারা।

তাঁদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আটটি কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে নেওয়া হয়েছে নতুন কর্মপরিকল্পনা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে আয়োজিত কর্মপরিকল্পনা প্রণয়ন সভা (ইন্টারফেইজ মিটিং) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়্যাক্টস-ইন প্রকল্প।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল হানিফ। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী (এইচএ), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), এনজিও প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের সভাপতি শফিকুল ইসলাম শিল্পী ও প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়্যাক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার, প্রজেক্ট অফিসার বিলকিস বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আটটি কমিউনিটি ক্লিনিকের বর্তমান সেবার মান, বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেবাদানকারী ও সেবাগ্রহীতাদের মতামত বিশ্লেষণ করে ক্লিনিকের সেবা প্রদানের দিন ও সময় নির্ধারণ, নিরাপদ পানির উৎস নিশ্চিত করা, কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিজি) কমিটির সভা নিয়মিত করা, তহবিল উন্নয়ন ও জিএমপিসহ বিভিন্ন বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় মানুষের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হলে বাস্তব সমস্যার সঙ্গে পরিকল্পনার কার্যকর সমন্বয় ঘটে। এতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধির পাশাপাশি নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টিসেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়্যাক্টস-ইন প্রকল্প ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি, পুষ্টি-সম্পর্কিত অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার