ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৯:২৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৯:২৫:৩৮ অপরাহ্ন
আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে ‘আত্রাই’ পত্রিকা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘আত্রাই’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুন মাওয়া, রুমু, মিতু ও জাহিদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিসুল রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা এ কে এম ওয়াহিদ উদ্দিন, পল্লিকবি মোজাম্মেল শাহ, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, আরিফুজ্জামান লেবুসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মো. সামিউল ইসলাম বলেন, একটি আঞ্চলিক পত্রিকা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও অবহেলিত মানুষের সুখ-দুঃখের প্রতিচ্ছবি। আত্রাইয়ের উন্নয়ন ও সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে এ পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস মূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি ‘আত্রাই’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে ‘আত্রাই’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদুল আলম পিন্টু বলেন, ‘আত্রাই’ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পত্রিকাটি ১৯৮৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম প্রকাশিত হয়। প্রকাশের পর ধীরে ধীরে এটি চল্লিশ বছরে পদার্পণ করেছে। এ পত্রিকার মাধ্যমে নতুন প্রজন্মকে জ্ঞান, ইতিহাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করা পত্রিকাটির অন্যতম লক্ষ্য। পাঠক, সাংবাদিক, লেখক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ‘আত্রাই’ পত্রিকা একটি নির্ভরযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ‘আত্রাই সুরের মোহনা’র আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন অরিন, ফরিদুল আলম পিন্টু, শোভা, হাসান, হামিদুল হক ও সমীর। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নাটোরের বীর মুক্তিযোদ্ধা ভুলু, বাগমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা গাজীউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হামিদ, আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা সামাদ ও বীর মুক্তিযোদ্ধা খোদা বক্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিশিষ্ট ব্যক্তি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, কবি, লেখক ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২