ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান ঘড়ি কিনতে গিয়ে প্রেম, অতঃপর ব্ল্যাকমেইল ও ধর্ষণ: এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি

গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায়

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায়
গণেশচতুর্থীর উৎসবে লাল লেহঙ্গায় সেজেছিলেন দিশা পটানী। সোমবার শিল্পপতি মুকেশ অম্বানীর বাড়ির গণেশপুজোয় হাজির হয়েছিলেন অভিনেত্রী। উৎসবের আবহে তাঁর সাজ নজর কাড়লেও, পোশাকের চেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে তাঁর ডিপনেক ব্লাউজ় নিয়ে। সমাজমাধ্যমের একাংশের প্রশ্ন, গণেশপুজোর মতো অনুষ্ঠানে এমন পোশাক কি আদৌ মানানসই?

দিশার ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা জনের নানা মত। কেউ সরাসরি পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন, কেউ আবার ধর্মীয় অনুষ্ঠানে পোশাকের ক্ষেত্রে ‘শালীনতা’র প্রশ্ন তুলেছেন। এমনকি, কয়েক জনের বক্তব্য— পুজোর জায়গায় পোশাকেরও একটি নির্দিষ্ট নিয়ম থাকা উচিত।

তবে এই বিতর্কের মধ্যেই বার বার ফিরে এসেছে কৃতি সেননের প্রসঙ্গ। রাখিবন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপনে কৃতির পোশাক ঘিরে সম্প্রতি সমাজমাধ্যমে যে সমালোচনা হয়েছিল, তার সঙ্গে দিশার গণেশপুজোর সাজের তুলনা টেনেছেন দর্শকের আর এক অংশ। তাঁদের প্রশ্ন, একই ধরনের বিতর্কে দুই অভিনেত্রীর ক্ষেত্রে কি আলাদা মত ব্যবহার করা হচ্ছে?

কেউ লিখেছেন, “পুজোয় এমন পোশাক পরা নিয়ে আপত্তি থাকলে দিশার ক্ষেত্রে কেন একই রকম সমালোচনা হচ্ছে না?” আবার কারও বক্তব্য, রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতিকে যে ভাবে নিশানা করা হয়েছিল, সে ক্ষেত্রে দিশার পোশাক নিয়ে একই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই সূত্রেই ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলেছেন অনেকে।

অবশ্য সমাজমাধ্যমে দিশার সাজের প্রশংসাও একেবারে নেই, এমন নয়। তবে নেতিবাচক মন্তব্যগুলিই আপাতত বেশি চোখে পড়ছে। কেউ কেউ আবার বিষয়টিকে ব্যক্তিগত পছন্দের জায়গা হিসাবেও দেখেছেন।

এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে দিশার কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে গণেশপুজোর সাজ নিয়ে সমাজমাধ্যমে ওঠা প্রশ্নের জবাব অভিনেত্রী আদৌ দেবেন কি না, তা নিয়েই আপাতত কৌতূহলী অনুরাগীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার