ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান ঘড়ি কিনতে গিয়ে প্রেম, অতঃপর ব্ল্যাকমেইল ও ধর্ষণ: এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:১৯:৩০ অপরাহ্ন
রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বসতবাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মেহেজাবিন মায়া নামের ১ বছর ৮ মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া হাজেরাদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেজাবিন মায়া ওই এলাকার মোজাম্মেল হকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে শিশু মেহেজাবিন তাদের বসতবাড়ির পশ্চিম পাশের উঠানে আম গাছের নিচে খেলাধুলা করছিল। এ সময় শিশুটিকে রেখে তার বাবা গোসল করতে যান। গোসল শেষে বের হয়ে দেখতে পান, পাশেই থাকা হাজেরা দিঘি পুকুরের পানিতে শিশুটি ভেসে আছে। পরে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার