ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান ঘড়ি কিনতে গিয়ে প্রেম, অতঃপর ব্ল্যাকমেইল ও ধর্ষণ: এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি

মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:১৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:১৩:১১ অপরাহ্ন
মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি
গাইবান্ধা পৌর শহরে ১১ মাস বয়সী এক কন্যাসন্তানকে নিয়ে উধাও হয়ে ১০ হাজার টাকা দাবি এবং টাকা না দিলে তাকে বিক্রি করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। নিখোঁজ শিশুটির নাম ফাতেমা আক্তার জান্নাত। সন্তানকে উদ্ধারে ভুক্তভোগী মা থানা ও আদালতে অভিযোগ দিয়েও দীর্ঘ প্রায় দুই মাস কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী মা রুমানা আক্তারের ভাষ্য অনুযায়ী, গত ১৭ জুলাই বিকেলে তার স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে আসেন। পরে শিশু ফাতেমাকে জুস কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে বাইরে যান এবং এরপর আর ফিরে আসেননি। ঘটনার দুই দিন পর হামিদুল ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার শর্ত হিসেবে ১০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত অর্থ না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেন তিনি।

আশঙ্কাজনক পরিস্থিতিতে সন্তানের নিরাপত্তা নিয়ে আকুতি জানিয়ে মা রুমানা আক্তার বলেন, ‘আমি কোনো কিছু চাই না, শুধু আমার সন্তানকে ফিরে চাই। আমার স্বামী আমাকে সন্তান বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছে। আমার সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না। এ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি।’

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে হামিদুল মিয়ার সঙ্গে রুমানা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই হামিদুল মাদকের টাকার জন্য রুমানার ওপর শারীরিক নির্যাতন চালাতে শুরু করেন। সন্তানের জন্মের পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেলে বাধ্য হয়ে রুমানা শিশুটিকে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় বাবার বাড়িতে আশ্রয় নেন। স্বজনদের অভিযোগ, মাদকের অর্থ জোগাড় করতেই নিজের কোলের সন্তানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন হামিদুল।

শিশুটির নানি রোশনা বেগম ক্ষোভ প্রকাশ করে জানান, দিনমজুর ও দরিদ্র পরিবার হওয়ায় তাদের পক্ষে দাবি করা টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি দ্রুত নাতনিকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় বাসিন্দারাও হামিদুলের মাদকাসক্তির বিষয়টি নিশ্চিত করে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এ সংক্রান্ত লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার