ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

রাণীনগরে টহল পুলিশের গাড়ীর ৫০০গজ দুরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০০:৫৩ অপরাহ্ন
রাণীনগরে টহল পুলিশের গাড়ীর ৫০০গজ দুরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ ফাইল ফটো
নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ী থেকে মাত্র ৫০০গজ দুরেই নাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক এবং কাপড় ব্যবসায়ী আবু রায়হানকে মারধর করে প্রায় ৪৩হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার ভোর রাতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্সের অদুরে এই ঘটনা ঘটে। নাহিদুল ইসলাম আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং আবু রায়হান রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা।

নাহিদুল ইসলাম জানান,তিনি এবং তার একজন্য সাবেক ছাত্র ব্যবসায়ী আবু রায়হান নওগাঁ থেকে মঙ্গলবার ভোর অনুমান সাড়ে ৪টা নাগাদ একটি অটোরিক্সা ভাড়া নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম। এসময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্স থেকে মাত্র ৫০০গজ দক্ষিনে পৌছলে ৬/৭জন মুখোষধারী ছিনতাইকারীরা পথরোধ করে। এরপর হাসুয়া,লোহার রড দিয়ে মারধর করে কাছে থাকা প্রায় ৪৩হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা দাড়িয়ে থেকে আমাদেরকে আত্রাইয়ের দিকে যেতে বাধ্য করে।

নাহিদুল ইসলাম আরো জানান, ছিনতাইকারীরা যখন আমাদেরকে মারধর করছিল তখন পিছনে তাকিয়ে পুলিশের গাড়ী দেখতে পাচ্ছিলাম। পুলিশের ওই গাড়ী থেকে মাত্র ৫০০গজ দুরেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু ভয়ে আমরা চিৎকার করতে পারিনি এবং আমাদেরকে পিছনে ফিরে যেতে দেয়নি। মারধরের শিকার হয়ে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান নাহিদুল ইসলাম।

রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম বলেন, এঘটনা আমার জানানেই বা এখনো কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত