ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৮:৫১ অপরাহ্ন
এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার
২০২৫ ও ২০২৬ সালের জন্য স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের দরপত্র প্রস্তাব ও ড্রাপ্ট এলএনজি সেল এন্ড পার্চেজ এগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদনের পাশাপাশি ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবা সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, আজকের অর্থনৈতিক বিষয় ও ক্রয় কমিটির সভায় বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

তিনি বলেন, আরও বেশি পরিমাণে এলএনজি প্রয়োজন হবে, তবে পর্যায়ক্রমে সেগুলো সংগ্রহ করা হবে।

ড. সালেহউদ্দিন বলেন, রংপুর জেলার প্রায় ২৩টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী। এছাড়া, কিছু প্রয়োজনীয় ওষুধ সরবরাহের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, ফিডার জাহাজের মতো কিছু সামুদ্রিক জাহাজ সংগ্রহ করা হবে। অর্থ উপদেষ্টা আরও জানান, তিনি সময়ে সময়ে সমসাময়িক বিষয়গুলো নিয়ে সংবাদমাধ্যমের সাথে বসবেন।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ৫ম লটের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ১৪১ কোটি ৯ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৩৮৫ দশমিক ৫০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডের সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রথম লটের প্রায় ৩৫৮ কোটি ২১ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে। অন্যদিকে বিএডিসি সৌদি আরবের মা’আদেনের সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ৩৫১ কোটি ২১ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে।

স্বাস্থ্যসেবা বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার আওতায় ঢাকার তেজগাঁওয়ের এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে প্রায় ১১৯ কোটি ৫৯ লাখ টাকায় ২২ প্রকারের ৪৯ হাজার ২৫৬ কার্টুন ওষুধ সংগ্রহ করা হবে। দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা প্রদানের জন্য এই ওষুধ বিতরণ করা হবে।

এছাড়াও, ক্রয় কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। যার অধীনে ২০২৫ ও ২০২৬ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) এর সাথে জিটুজি ভিত্তিতে ডিপিএম পদ্ধতিতে এলএনজি সংগ্রহের জন্য দরপত্র প্রস্তাব এবং ড্রাপ্ট এলএনজি সেল এন্ড পার্চেজ এগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদিত হয়।

এই চুক্তির অধীনে, সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) থেকে ২০২৫ সালে ৫ কার্গো এলএনজি এবং ২০২৬ সালে ১২ কার্গো এলএনজি আমদানি করবে।

এছাড়াও, দিনের ক্রয় কমিটির সভায় পানিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি