ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৫৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৫৬:২১ অপরাহ্ন
তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর তানোরে সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”এর আওতায় তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু।

উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা  সমাজ সেবার প্রতিনিধি ইদরিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাবিবা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: ওয়াজেদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিতা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার সায়মা আঞ্জুমান যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি  সাঈদ হোসেন। রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সরল এক্কা, বিউটি তির্কী, মলিন মারান্ডী, বাপ্পি মার্ডীসহ সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী আরিফুল ইসলাম, মাইকেল মারান্ডী, আব্দুল ওহাব রিপন, সাংবাদিক প্রতিনিধি  মিজানুর রহমান, দেলোয়ার হোসেন সোহেল,টিপু সুলতান,মনিরুজ্জামান, আব্দুস সবুর ও আলিফ হোসেনপ্রমুখ।

এদিন মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় মতামত পেশ করেন রক্ষাগোলার রুপালী হেম্ব্রম, অর্চনা টুডু, সুরেশ কিস্কু, অনিল মুরারী, অতিন উরাও, দিলিপ মারান্ডী, আলাতন টুডু, সমন্বয় কমিটির নেতা সরল এক্কা, সিষ্টি টুডু,। এছাড়াও বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম।

সভাপতি সহকারী কমিশনার (ভূমি) তার সমাপনী বক্তব্যে বলেন, ভূমি বিষয় আইনের বিষয়, আইন অনুযায়ী যা যা পদক্ষেপ নেয়া দরকার তা উপজেলা প্রশাসন গ্রহণ করবে, সেবা নিতে কোন সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলেন আপনারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, সিসিবিভিও যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজে আসবে। সিসিবিভিওর প্রতিনিধিদের বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে সব সুপারিশ দিয়েছেন তা অর্জনের জন্য জনগণকে সেই সব দপ্তরে যেতে বলবেন, কোন সমস্যা হলে প্রশাসনকে জানাতে বলবেন। আমরা যৌথভাবে কাজ করলে এই সব সমস্যা থাকবে না। আমরা সম্প্রীতির দেশ গড়বো।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক