ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মিতালী শরীরচর্চা কেন্দ্রের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল জয়পুরহাটে মাদক কারবারির বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেপ্তার ১ গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ

মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৪৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৪৩:৩১ অপরাহ্ন
মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন
রাজশাহীর মোহনপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিলকুমারী বিলে মোহনপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল হক মিলন বলেন, "আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে মৎস্য চাষি, মৎস্য প্রতিপালনের সঙ্গে জড়িত কর্মকর্তা এবং প্রান্তিক পর্যায়ের জেলেদের উৎসাহিত করা সম্ভব হবে।" তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রম দেখে নিজ নিজ অবস্থান থেকে সবাই মাছ চাষে ও পোনামাছ অবমুক্তকরণে আরও বেশি উদ্বুদ্ধ হবেন।

মাছ চাষের সুফল তুলে ধরে তিনি আরও বলেন, "এই মাছগুলো বড় হয়ে দেশের বিশাল চাহিদা পূরণ করবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণে এটি বড় ভূমিকা রাখবে।" প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি সবাইকে উৎপাদনমুখী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৬টি জলাশয়ে ১০-১৫ সেন্টিমিটার আকারের মোট ২৮৬.৭১ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা বিনামূল্যে বিতরণ ও অবমুক্ত করা হয়। এর আগে সংসদ সদস্য মোহনপুর উপজেলা পরিষদের পুকুরেও বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করেন। উদ্বোধনী বক্তব্য শেষে অতিথিরা বিলের জলাশয়ে পোনা অবমুক্ত করে মোনাজাতে অংশ নেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, কেশরহাট পৌর শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপুরহাটে যাত্রা বিরতি করেন এমপি শফিকুল হক মিলন। সেখানকার বিএনপি কার্যালয়ে বসে তিনি সাধারণ জনগণের কথা শোনেন এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে ফেরার পথে পবা বিমানবন্দরের পাশে ‘রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতি’ কার্যালয়ে যান। সেখানে ব্যবসায়ীরা আলু সম্পর্কিত বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরলে তিনি তাৎক্ষণিকভাবে রাজশাহী জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি নিয়ে বসে সমাধানের পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু